ইসমে আজম - আল্লাহর কাছে দোয়া কবুলের মাধ্যম | ISME AZAM

 


ইসমে আজম কি?

ইসমে আজম (Isme Azam) বলতে বোঝানো হয় আল্লাহরসর্বশ্রেষ্ঠ নাম” — এমন একটি নাম বা নামসমষ্টি, যেগুলোর মাধ্যমে দোয়া করলে দোয়া বিশেষভাবে কবুল হয়। অর্থাৎ আল্লাহর মহান নাম বা নামগুলো যেগুলোর দোয়ায় অন্তরভুক্ত করে আন্তরিকভাবে দোয়া করলে আল্লাহ তা কবুল করতে পারেন। তবে এর জন্য খাঁটি নিয়ত, ধৈর্য ও আল্লাহর উপর পূর্ণ ভরসা দরকার।

ইসমে আজম পাঠের মাধ্যমে দোয়া করলে বিশ্বাস করা হয়:

✔️ দোয়া দ্রুত কবুল হতে পারে
✔️ কঠিন সমস্যা সহজ হতে পারে
✔️ আল্লাহর বিশেষ রহমত লাভ করা যায়
✔️ মনের আশা পূরণ হতে পারে



ইসমে আজম HD ছবি ডাউনলোড করুন-CLICK HERE


ইসমে আজমের ফজিলতঃ

আনাস রা. থেকে বর্ণিত, এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে নিম্নোক্ত শব্দমালার মাধ্যমে দোয়া করেছিলেন-

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِأَنَّ لَكَ الْحَمْدَ، لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ وَحْدَكَ لاَ شَرِيكَ لك الْمَنَّانُ بَدِيعَ السَّمَوَاتِ وَالأَرْضِ، يَا ذَا الْجَلالِ وَالإِكْرَامِ، يَا حَيُّ يَا قَيُّومُ

উচ্চারণ:  'আল্লাহুম্মা ইন্নি আস-আলুকা বি-আন্না লাকাল হা'মদু লা-ইলা-হা ইল্লা-আনতা ওয়াহ'দাকা লা-শারিকা লাকাল মান্না-ন, ইয়া বাদিআ'স্ সামা-ওয়া-তি ওয়াল আরদ্বি, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম।'

অর্থ :, হে আল্লাহ! আপনার নিকট এই অসীলায় চাই যে, (আমি বলি) কেবল আপনারই প্ৰশংসা, আপনি ব্যতীত প্রকৃত কোন উপাস্য নেই, আপনি এক, আপনার কোন শরীক নেই, অনুগ্রহ প্রদর্শনকারী হে আসমানসমূহ ও জমিনের সৃষ্টিকর্তা, হে মর্যাদা ও সম্মান দানের অধিকারী। হে চিরঞ্জীব ও সর্বনিয়ন্তা।

তখন রাসুল (সা.) তাঁকে বললেন, ''তুমি জানো, তুমি কি দিয়ে দোয়া করেছ? তুমি দোয়া করেছ 'ইসমে আজম' দিয়ে, যা দ্বারা দোয়া করলে আল্লাহ কবুল করেন এবং তা দ্বারা কিছু চাইলে আল্লাহ তা প্রদান করেন।'' (সুনানে তিরমিজি : ৩৫৪৪, আবু দাউদ ১৪৯৫, নাসাঈ, ১৩০)

হজরত আসমা বিন ইয়াজিদ (রা.) সূত্রে বর্ণিত, রাসুল (সা.) ইরশাদ করেন, 'ইসমে আজম এই দুটি আয়াতের মধ্যে নিহিত।

সুরা বাকারার ১৬৩ নম্বর আয়াত 

وَإِلَهُكُمْ إِلَهٌ وَاحِدٌ لَا إِلَهَ إِلَّا هُوَ الرَّحْمَنُ الرَّحِي

এবং সুরা আল ইমরানের ১ নম্বর আয়াত 

اللّٰهُ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ ۙ الۡحَیُّ الۡقَیُّوۡمُ।' (সুনানে আবি দাউদ : ১৪৯৬)


কোনো কোনো সাহাবী থেকে থেকে বর্ণিত হয়েছে , الْحَيُّ এবং الْقَيُّومُ আল্লাহর ইসমে আজ’যম। ইমাম রাজি রহ. ও আল্লামা নববী রহ. এ মতকেই গ্রহণ করেছেন। (ফাতাওয়া উসমানী ১/২৬৪)

ইমাম মুহাম্মদ রহ. বলেন, আমি ইমাম আবু হানিফা রহ. থেকে শুনেছি, আল্লাহ তাআলার ইসমে আজম হল, اللَّه (আল্লাহ)। (আত-তাকরীর ওয়াত-তাহবীর ১/৫) কেননা, এটি তাঁর সত্তাগত নাম। এছাড়া কোরআন মাজিদে এই নামটিই ২৬৯৭ বার এসেছে। এত বেশি তার অন্য নাম আসেনি।

এক্ষেত্রে বিজ্ঞ আলেমদের বক্তব্য হলো, প্রকৃত পক্ষে আল্লাহ তায়ালার সব নামই আজিম তথা মহিমান্বিত। কোনো নামের উপর কোনো নামের আলাদা ফযিলত-মর্যাদা নেই। সুতরাং ইসমে আজম তথা আল্লাহ তায়ালার সকল নামের মধ্যে সবথেকে সম্মানিত কোনটি; এমন কোনো বিষয় নির্দিষ্টভাবে নির্ভরযোগ্য বর্ণনা দ্বারা প্রমাণিত নয়। 

যে সব নামকে হাদীস শরীফে ‘ইসমে আজম’ বলা হয়েছে- এর দ্বারা উদ্দেশ্য হলো, এই নামগুলো আল্লাহ তায়ালার আজিম (মহান) নামের মধ্য থেকে। বিশেষভাবে এই নামগুলোর মাধ্যমে দোয়া কবুল হয়।

এ কারণেই ইসমে-আজম সম্পর্কে একাধিক বর্ণনা পাওয়া যায়। সুতরাং নিশ্চিত ও সর্ব সম্মতভাবে কোনো একটি নামকে ‘ইসমে আজম’ হিসাবে আখ্যা দেয়া কঠিন এবং জটিল বিষয়! (ফাতাওয়া উসমানী ১/২৬৪, ২৬৫)

উল্লেখ্য যে, আমাদের দেশের প্রচলিত অজিফার বইগুলোতে অনেক বানোয়াট নামকে ইসমে আজম বলে চালিয়ে দেওয়া হয়েছে। যেগুলো আসলে ইসমে আজম নয়। তাই এসব ভুল তথ্যের পেছনে না পড়ে বিজ্ঞ আলেমদের পরামর্শ ও মানসম্মত বই-পুস্তক থেকে ধর্মীয় জ্ঞান অন্বেষণ করাই বাঞ্ছনীয়।

 

Keywords:

ইসমে আজম কী, Isme Azam Doa, ইসমে আযম দোয়া, isme azam meaning bangla, ইসমে আজম হাদিস, ইসমে আযম ফজিলত, isme azam dua arabic, আল্লাহর ইসমে আজম, ইসমে আযম উচ্চারণ, isme azam benefits, ইসমে আজম কবুল দোয়া, ইসমে আজম কী এবং কিভাবে পড়বেন, ইসমে আযম দোয়া বাংলা অর্থ, isme azam dua full bangla, ইসমে আজমের শক্তি ও রহস্য, ইসমে আযম হাদিস শরীফ, isme azam আল্লাহর মহান নাম, ইসমে আজম দোয়া কবুলের নিয়ম, 

ইসমে আযম পড়ার সঠিক উপায়, isme azam prayer benefits islam, ইসমে আজম আয়াতুল কুরসী, ইসমে আযম আল হাইয়ু কাইয়ুম, isme ajam ৪০ মতামত আলেম, ইসমে আজম দোয়া ফজিলত বাংলা, ইসমে আযম যুল জালাল ওয়াল ইকরাম, isme azam personal name calculation, ইসমে আজম কেন গুরুত্বপূর্ণ, ইসমে আযম দোয়া পড়ার সময়, isme azam in quran ayatul kursi, ইসমে আজম বুখারি হাদিস, ইসমে আযম তিরমিজি শরীফ, isme azam dua pronunciation audio, আল্লাহ ইসমে আজম নামের তালিকা, ইসমে আযম আর রহমান রহিম, 

isme azam সূর্যূতির গ্রন্থ, ইসমে আজম দোয়া কবুলের আমল, ইসমে আযম ব্যক্তিগত ইসম খোঁজা, isme azam virtues in islam, ইসমে আজম পড়লে কী হয়, ইসমে আযম সকালের দোয়া, isme azam blog bangla pdf, ইসমে আজম দোয়া পড়ার সঠিক নিয়ম কী, ইসমে আযমের ফজিলত ও উপকারিতা, হাদিসে ইসমে আজমের বর্ণনা, ইসমে আজম কোন নামগুলো, মনের আশা পূরণ হওয়ার দোয়া, Powerful Isme Azam dua, Isme Azam dua English, Isme azam bangla pdf,Isme Azam Arabic, Isme Azam Surah, Isme Azam Dua benefits, Isme azam pic, Isme Azam in Quran


Powered by Blogger.